সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বাংলাদেশসহ ৩১ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করলো কুয়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ প্রতিরোধে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১টি দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার থেকে বন্ধের এ তথ্য জানিয়েছেন দেশটির সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালক।

এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক ও কসোভো।

অল্প পরিসরে বাণিজ্যিক ফ্লাইট চালুর ঘোষণা দেয়ার দিনই কুয়েত এ নিষেধাজ্ঞা আরোপ করলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সক্ষমতার ৩০ শতাংশ নিয়ে বাণিজ্যিক ফ্লাইট চালু করবে, যা ধীরে ধীরে বাড়ানো হবে। মিশরের জাতীয় বিমান সংস্থা ইজিপ্টএয়ারও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অর্ধেক পরিসরে বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ