সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রোববার বিকালে এক টুইটবার্তায় করোনা আক্রান্তের কথা জানান অমিত শাহ।

টুইটে তিনি লিখেছেন, ‘উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। তবে ঝুঁকি না নিতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’

https://twitter.com/AmitShah/status/1289882101915893764?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1289882101915893764%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fbangla.asianetnews.com%2Findia%2Famit-shah-tests-coronavirus-positive-alb-qefpcn

অমিত শাহের ব্যক্তিগত রক্ষী, গাড়ির চালক, দপ্তর-কার্যালয়ের কর্তা-কর্মী এবং গৃহ পরিচারক - প্রত্যেকেরই এখন করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এছাড়া অমিত শাহ-এর গত কয়েকদিনের কর্মসূচি ঘেঁটে দেখা যাচ্ছে, গত ২৪ জুলাই মণিপুরের বিজেপির নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ লিসেম্বা সানাজোবা তার সঙ্গে সাক্ষাত করেছিলেন। ভগবান লাল সাহনির নেতৃত্বে জাতীয় পশ্চাদপদ শ্রেণি কমিশন বা এনসিবিসি-র এক প্রতিনিধি দলও দেখা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ