সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

মৌলভীবাজারে কোরবানির চামড়া তদারকিতে ‘ভোক্তা অধিকার অধিদপ্তর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা’- এই স্লোগান সামনে রেখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক ঈদুল আজহার কোরবানির প্রাণীর চামড়া সঠিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ে তদারকি করছে।

শনিবার পবিত্র ঈদুল আজহার দিনে অধিদপ্তরের জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং মসজিদে গিয়ে সরকার কর্তৃক নির্ধারিত দামে চামড়া ক্রয়-বিক্রয় বিষয়ে তদারকি করা হয়।

সরকার কর্তৃক চামড়ার নির্ধারিত দাম না পেলে অথবা কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করলে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করছে উল্লেখ করে মাদরাসা এবং এতিমখানার কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার সহকারি পরিচালক মো. আল-আমিন বলেন, কোরবানি প্রাণীর চামড়ার অর্থ গরিব এবং এতিমরা পেয়ে থাকে উল্লেখ করে ক্রেতা সাধারণদের সরকারি নির্ধারিত দামে চামড়া ক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে অধিদপ্তর কর্তৃক প্রেরিত লিফলেট ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিতরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ