সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বিকাশ অ্যাপে প্রতারণার পথ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয় মাধ্যম বিকাশ। তবে বিভিন্ন ভাবে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়েছেন বিকাশের গ্রাহকরা। এবার এবিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে ব্রাক ব্যাংকের এ প্রতিষ্ঠান। বিকাশের নতুন পরিবর্তনে প্রতারণার পথ বন্ধ হয়ে গেল বলে দাবি করছেন কর্মকর্তারা।

বিকাশের এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ bKash কর্তৃপক্ষকে। তাঁরা মাল্টি ডিভাইস লগইন বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ একটি একাউন্ট থেকেই আপনি এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।’

‘প্রতারকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না। আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা। সামান্য চেষ্টা করেছিলাম। বিকাশ গ্রাহকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা প্রমাণিত হল। সন্মান দিয়েছেন অংসখ্য গ্রাহকদের। এজন্যই বলেছিলাম, আমরা পারি না এমন কিছু নেই। রক্ষা পেল গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রতারকদের কবল থেকে। এখন কিন্তু আপনার পালা। একাউন্ট সহ মোবাইল আবার কারো হাতে দিয়ে দিয়েন না।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ