সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

‘চামড়ার মূল্য নির্ধারণে সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন কোরবানির ঈদের আগে পশুর চামড়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে দেশের চামড়াশিল্প ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আসন্ন কোরবানির ঈদের আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ চক্রের হাত থেকে চামড়াশিল্পকে রক্ষার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কোরবানির সময় আসন্ন অথচ সরকারের সংশ্লিষ্ট মহলের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত হতাশা ও উদ্বেগের। কয়েক বছর ধরে একটি চক্র চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়াশিল্প ও বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সেইসাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চরমোনাইয়ের পীর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চামড়ার দাম নির্ধারণ এবং চামড়ার বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই দেশের একটি সম্ভাবনাময় শিল্প খাত ধ্বংস হয়ে যাবে এবং বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে দেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। চামড়াশিল্প রক্ষা করা গেলে দেশের অর্থনীতি ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উভয়টি উপকৃত হবে।

তিনি বলেন, এবার চামড়ার যে দাম নির্ধারণ করেছে তা গত বছরের চেয়েও অনেক কম। ফলে এবারও চামড়া নিয়ে ভয়াবহ সমস্যা সৃষ্টি হবে। তিনি বলেন, ‘সরকার সিন্ডিকেটে কাছে মাথানত করেছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ