সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

কৃত্রিম পা পেলো শহরবানু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

লামা উপজেলার পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন পানিস্যালবিল এলাকায় খেটে খাওয়া দিনমজুর মহিলা শহর বানু (৬৫)। গত তিন বছর আগে এক মারাত্মক এক্সিডেন্ট হওয়ায় ডাক্তারের পরামর্শে তার একটি পা কেটে ফেলা হয়। পা না থাকায় খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে তার।

বিষয়টি ‘আলোকিত লামা’ নামে এক ফেসবুক গ্রুপ-সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে লামা পৌর ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মিহলা কাউন্সিলর, জোসনা বেগমের বড় ছেলে, লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রদলের সভাপতি মুহা. ওমর ফারুক প্লাস্টিকের পা দেন।

সোমবার (২৭ জুলাই) তিনি নিজে উপস্থিত হয়ে প্লাস্টিকের পা শহর বানুকে হস্তান্তর করেন। এতে সে হামাগুড়ি দিয়ে একটু একটু চলতে পারলেও তার জন্য একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে একজোড়া ক্রেস, হুইল চেয়ার ও কমোড চেয়ার।

জানা যায়, করোনার এই দুর্যোগের সম্মুখীন হয়ে অভাব অনটনে দিন যাচ্ছে তার। সাম্প্রতিক সরকারি বরাদ্দকৃত কোন ধরনের ত্রান সহায়তা পাইনি বলে জানিয়েছেন অসহায় শহর বানু। এমনকি ইউপি মেম্বারসহ চেয়ারম্যান থেকে ত্রানের সহায়তা চাইলেও দেবে দেবে বলে আশ্বাস দিয়েছে ঠিক তবে এখনো সেই ত্রানের দেখা মিলেনি এমনটাই জানিয়েছেন তার ছোট মেয়ে রোজিনা বেগম।

তিনি আরও বলেন, বিগত কয়েকদিন যাবৎ ঔষধ কিংবা ভাত খেতে পারতেছি না টাকার অভাবে। স্থানীয় কোন ব্যাক্তিবর্গ আমার খবরও নিচ্ছে না। তিনি জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সুশীল সমাজসহ বিত্তবানদের কাছে থেকে তার মায়ের একজোড়া ক্রেস, হুইল চেয়ার ও কমোড চেয়ারসহ কিছু টাকা কামনা করেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মুহা. আইয়ুব 01640656033 (বিকাশ পার্সোনাল)। মুহা. নুরুল আবছার 01618865903 (বিকাশ পার্সোনাল)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ