বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

ঈশ্বরগঞ্জে নদীগর্ভে বিলীন সড়ক রক্ষায় স্থানীয় প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে যাচ্ছিলো ২০ হাজার মানুষ চলাচলের একমাত্র সড়ক। আমাদের ময়মনসিংহ প্রতিনিধি গতকাল এ  নিয়ে আওয়ার ইসলামে ‍নিউজ করলে বিষয়টি উপজেলো নির্বাহী অফিসার মো.জাকির হোসেন এর দৃষ্টিতে আসে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন এলাকাবাসিকে।

এরপর ঘটনাস্থল থেকেই তিনি ঈশ্বরগঞ্জ আসনের মাননীয় এমপি, ময়মনসিংহ জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করান। এরই প্রেক্ষিতে মাননীয় এমপি ও জেলা প্রশাসক কর্তৃক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টির সুরাহা হয়। তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি রক্ষায় উদ্যোগ নেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গতকাল শনিবার রাত থেকে সড়কটি রক্ষায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আপাতত ২০০০ জিও বালি ভর্তি ব্যাগ ফেলে রাস্তাটি রক্ষায় কাজ করছেন তারা।

উল্লেখ্য,ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা গ্রামটির ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) একটি সড়ক রয়েছে, যা এ এলাকার প্রধান সড়ক হিসেবেই ব্যবহৃত হয়। নদের ভাঙনের মুখে থাকা পাকা সড়কটির মরিচারচর বালুর ঘাট এলাকায় শনিবার সকালে ভাঙন দেখা দেয়। অন্তত ৫০ মিটার পাকা সড়ক সকালে নদে বিলীন হয়ে যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ