মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর: এরদোগানকে ইমরান খানের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদকে ৮৬ বছর পর ফের মসজিদে রূপান্তর করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তুরস্ক ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় গতকাল শনিবার এক টুইটে পাক-প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান- এসময় তিনি মন্তব্য করেন, আয়া সোফিয়া পুনরায় খুলে দেয়ার দিনটি একটি ঐতিহাসিক দিন।

একইসঙ্গে আয়া সোফিয়ার এই পুনর্জীবন দানে তুর্কি জনগণের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের একাধিক সংগঠন ও তার নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন পাকিস্তান জামাতে ইসলামির আমির সিনেটর সিরাজুল হক, পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী ওসমান বোজদার প্রমুখ।

এছাড়া, ইউরোপের বিভিন্ন দেশের মুসলিমরাও এরদোগানের সাহসী এই সিদ্ধান্তের প্রশংসা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিশ্বের তুমুল জনপ্রিয় এই নেতার দীর্ঘায়ুও কামনা করছেন এদের অনেকে। সূত্র: আনাদুলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ