সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন

খাগড়াছড়িতে করোনায় চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে রামগড়ে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. মানিক চন্দ্র শীল মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, সর্দি,শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গে ভুগছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়।

রামগড়ের দরিদ্র মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিলেন ডা. মানিক চন্দ্র শীল। করোনার শুরু থেকেই তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা। রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে তিনি দায়িত্ব পালন করেছিলেন।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহানা বলেন, ডা. মানিক চন্দ্র শীল রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেড়িকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তিনি বলেন, কিছুদিন আগে ডা. মানিক চন্দ্র শীলের মেয়ে তার বাবার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ