মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে মসিকের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩জুলাই) সকালে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে পুলিশ-ট্র্যাফিক বিভাগ ও মালিকদের সম্বনয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনস্বার্থে ঈদকে সামনে রেখে নগরীর যানজটমুক্ত চলাচলের বিষয়ে সার্বিক আলোচনা হয়।

এছাড়া ঈদ পরবর্তী ১০ আগষ্ট হতে নগরীতে অবৈধ ও রঙ পরিবর্তনকৃত অটোবাইক আটকের বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেইসঙ্গে অটোবাইক লাইসেন্স নবায়ন প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, ট্র্যাফিক বিভাগের কর্মকর্তা সৈয়দ মাহাবুবুর রহমান, ওসি (অপারেশন) আরাফত জাহান চৌধরী, মসিকের প্রশাসনিক কর্মকর্তা মো.আমিনুল ইসলাম, অটোবাইক মালিক সমিতির সভাপতি মো. শাহাজাহান, মুক্তিযোদ্ধা আ.মজিদ, সারোয়ার আলম, হাবিবুর রহমান হাবিব ও দুলাল আহাম্মদ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ