শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মকতবস্কুল শুরু করলাম ১১৩০ টাকা দিয়ে (৩য় পর্ব)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহ্উদ্দীন জাহাঙ্গীর।।
আজকে ছিল আমাদের মকতবস্কুলের গল্প বলার দিন। কিছু গল্প আমি বলেছি, কিছু গল্প বলেছে আমাদের ছাত্র-ছাত্রীরা। আজকে যেহেতু বৃহস্পতিবার, এ দিনটি বরাদ্দ করেছি গল্প বলা, ছড়া আবৃত্তি, নানা আনন্দকর্ম ভাগাভাগি করে নেয়ার জন্য। শেষে অবশ্য নামাজ মশকের ব্যবস্থা ছিল। ছেলে-মেয়ে উভয়ের নামাজ আলাদা আলাদা করে শেখানো হয়েছে। কার কয়টা সুরা-দোয়া শেখা আছে সে হিসাবও নেয়া হয়েছে। নামাজের তাগিদ ছিল সবার প্রতি।

বাচ্চাদের মায়েরা যারা হাজির ছিলেন তাদেরও তাগিদ দেয়া হয়েছে নামাজের জন্য। কেননা মা-বাবাকে নামাজ পড়তে দেখলে বাচ্চাদের মনে স্বাভাবিকভাবে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। শুধু আমরা সচেতন হলেই তো চলবে না, অভিভাকদেরও দায়িত্ব বুঝে নিতে হবে।

আমার মকতবস্কুল কার্যক্রম দেখে অনেকেই হয়তো মনে করছেন, এ আর এমন কি! গ্রামের কিছু ছেলেপুলেকে একাট্টা করে পড়াশোনা করানো হচ্ছে। ও তো হররোজ কত গণ্ডায় করে থাকে। তাই না?

আপনাদের যেহেতু জানানো হয়নি তাই আপনারা দেখছেন গাজরের উপরের কয়েকটা সবুজ পাতা, নিচে কী বিশাল লাল রংয়ের গাজর উৎপন্ন হয়ে আছে, সে ব্যাপারে আপনারা এখনও ধারণা পাননি। এ দোষ আপনাদের দিচ্ছি না, আবার দোষটা আমি নিজের কাঁধেও চাপাচ্ছি না। বরং আমি বিরাট স্বপ্নের শুরুটা খুব সাদামাটা করে বয়ান শুরু করেছি মাত্র।

যেহেতু কথা বলার লোকের অভাব নেই, কাজের লোক অল্প তাই অল্প স্বল্প করে কথাগুলো বলছি। কিছু কাজের কথা বলছি, অকাজের কথাই বলছি ঢের। কিন্তু এর ভেতর দিয়ে স্বপ্ন সাজিয়ে নিচ্ছি আলগোছে। কিছু প্রেরণা নিচ্ছি নিজে, কিছু প্রেরণা ছড়িয়ে দিচ্ছি।

মকতবস্কুল নিয়ে যে দুটো লেখা প্রকাশ করেছি, এ দুটো সেইসব তরুণের জন্য যারা নতুন কিছু করতে আগ্রহী কিন্তু সাহস পাচ্ছেন না। অনেকে মনে করেন, কিছু একটা শুরু করতে নানা পরিকল্পনা সাজাতে হয়, অনেক টাকা হাতে নিয়ে নামতে হয়, শুরু করলে এই সমস্যা হবে সেই অসুবিধা সামনে আসবে-এমন নানা ‘পাছে লোকে কিছু বলে’ মনোভাব নিয়ে যারা হতাশার আড়ালে ভীত হয়ে বসে আছেন, এ লেখাগুলো তাদের জন্য এক বাস্তব নমুনা।

মকতবস্কুল একটা শুরু মাত্র। শুরুটা আমি সাধারণভাবে করেছি। শুরু করার আগে নানামুখী কোনো পরিকল্পনা করিনি, কোনো ফান্ডের চিন্তা করিনি, বড় কারও মুখাপà