মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

কাতারে করোনা আক্রান্তদের ১৪ শতাংশই বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে প্রবাসী শ্রমিকেরা বেশি হারে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। নতুন একটি গবেষণার তথ্য উল্লেখ করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দেশটির আক্রান্তদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং নেপালিদের সংখ্যা বেশি।

কাতারের স্বাস্থ্য বিষয়ক গবেষণা কেন্দ্র ওয়েল কর্নেল মেডিসিনের এই জরিপে আজ বৃহস্পতিবার বলা হয়, আক্রান্তদের মধ্যে বাংলাদেশি ১৪ শতাংশ, ভারতের ৪০ শতাংশ এবং নেপালের নাগরিক রয়েছেন ১৮ শতাংশ।

প্রবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল আরেক দেশ বাহরাইনেও প্রায় একই অবস্থা। দেশটিতে এখন পর্যন্ত ৩৭ হাজার মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার জনকে শনাক্ত করা হয় কন্টাক্ট ট্রেস অ্যাকসেসের মাধ্যমে। এই ৬ হাজার রোগীর মধ্যে ২ হাজার ৬০০ জন ভারতের, ১ হাজার ২৬০ জন বাংলাদেশের। ৪০০ জনের মতো নেপাল এবং পাকিস্তানের।

গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া নতুন এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ১৬ হাজার ৪৮৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখ ৩১ হাজার ১৭৭ হন। বিপরীতে সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৯২ হাজার ১৩৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ