বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ

ল্যাবএইড নারায়ণগঞ্জ শাখায় অনিয়ম, নমুনা সংগ্রহ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার দেশের আরেক বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে করোনার নমুনা সংগ্রহের ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। এর পর হাসপাতালটির নারায়ণগঞ্জ শাখায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। অনিয়ম করে এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নেয়ার অভিযোগের সত্যতা মেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার নারায়ণগঞ্জ শাখার ল্যাবএইডে করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

জানা যায়, জেলা স্বাস্থ্য বিভাগকে না জানিয়েই ল্যাবএইডের নারায়ণগঞ্জ শাখা গত ১ জুলাই থেকে করোনার নমুনা সংগ্রহ করে আসছিল। হাসপাতালটির ঢাকার ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদনের কাগজ দেখিয়ে ওই শাখার লোকজন বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতো। পরে সেই নমুনা পরীক্ষার ঢাকায় পাঠাতো। এক্ষেত্রে পরীক্ষার ফি ও চার্জ বাবদ মোট সাড়ে ৪ হাজার টাকা নেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে জেলা স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়। পরে গত ১৪ জুলাই ঢাকার বাইরে নমুনা সংগ্রহ করার অনুমতি পায় ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।

তবে সম্প্রতি ল্যাবএইড কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার এক রোগীকে শহরের পুরাতন কোর্ট ভব‌নের নিচ তলায় স্থা‌পিত সরকা‌রি নমুনা সংগ্রহ কে‌ন্দ্রে গিয়ে নমুনা দিতে বলে। কিন্তু সরকারি নমুনা সংগ্রহ কেন্দ্রে ২০০ টাকা ফি নির্ধারিত থাকলেও ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা আদায় করা হয়। যদিও বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হলে সাড়ে ৪ হাজার টাকা ফি ধরার কথা।

বিষয়টি নিয়ে ওই ব্যক্তি জেলা স্বাস্থ্য বিভাগে অভিযোগ দেন। পরে মঙ্গলবার নগরীর চাষাঢ়ায় অবস্থিত ল্যাবএইড শাখায় অভিযানে যান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এবং করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম। অভিযানে উল্লিখিত অভিযোগ প্রমাণ হওয়ায় ল্যাবএইডকে নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন জেলা সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ ব্যাপারে বলেন, ল্যাবএইডের নারায়ণগঞ্জ শাখার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, তার প্রমাণ পাওয়া গেছে। এর পর নমুনা সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে তাদের। সেইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরে এ বিষয়ে তদন্ত রিপোর্ট পাঠানো হবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ