সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

বাদশাহ সালমানের শারীরিক অবস্থা স্থিতিশীল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসপাতালে ভর্তি হওয়া সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতাল থেকে ভিডিও কলের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন তিনি।

জানা গেছে, ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান পিত্তাশয়ের প্রদাহ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার বিকালে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মন্ত্রিসভার বৈঠকে যোগ দেয়ার একটি ফুটেজ প্রকাশিত হয়। ওই ভিডিওতে কোনো শব্দ না থাকলেও বাদশাহ সালমানকে হাসপাতাল থেকেই কয়েকটি নথি পড়তে দেখা গেছে।

২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশাহ হিসেবে দেশ শাসন করছেন সালমান। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ