মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের

মসজিদ খুলে দিন, ভয়ে পালাবে করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে পুরো ভারতজুড়ে চলছে লকডাউন। কিন্তু এরপরেও  দিনদিন বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণ। লকডাউন, স্বাস্থ্যবিধি কিংবা কোনো প্রকার বিধিনিষেধই কাজে আসছে না। এমন দিশাহারা অবস্থায় দেশটির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য শফিকুর রহমান বলেছেন- অনেক তো হলো, এবার মুসলমানদের জন্য মসজিদ খুলে দিন।

তারা নামাজ পড়লে এমনিতেই করোনা পালাবে। সংসদে দাঁড়িয়ে এমপি শফিকুর রহমান আরো বলেন, সামনে ঈদ আসছে। মুসলমানদের এই বৃহত্তম উৎসব উপলক্ষে সীমিত আকারে হলেও সবকিছু খুলে দিন। মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলে হয়তো আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পেতে পারি।

করোনার সংক্রমণের ক্ষেত্রে ভারত এখন তৃতীয়। তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই অবস্থান করা দেশটিতে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ২০০ জন। মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ১০০ জন রোগী। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২৪ হাজার ৭০২ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ