সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ময়মনসিংহে নার্সারিতে এডিস মশার লার্ভা, ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ জিলা স্কুল সংলগ্ন এভারগ্রিন নার্সারিতে এডিস মশার লার্ভা পাওয়ায় নার্সারি মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আজ অভিযান চালায় মসিকের ভ্রাম্যমাণ আদালত,তারই অংশ হিসেবে জিলা স্কুল সংলগ্ন এভারগ্রিন নার্সারিতে অভিযান চালালে সেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় নার্সারি মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব উল আহসান জানান, ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে আজ থেকে অভিযান শুরু হলো। পরবর্তীতে বাড়ি-প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে আমাদের অভিযান পর্যায়ক্রমে আরও বাড়বে। বর্ষা মৌসুমে ডেংগু ও চিকনগুনিয়া থেকে সিটি করপোরেশনের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে একই দিনের অভিযানে সানকি পাড়া হেলথ অফিাসরের গলি এলাকায় রাস্তায় নির্মান সামগ্রী রেখে ক্রেশার মেশিন দিয়ে ইট ভাংগিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ভবন মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই অভিযান পরিচালনাকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকারসহ সিভিল সার্জন ময়মনসিংহ দপ্তরের এনটমোলজিস্ট, স্বাস্থ্য সহকারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ