মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের বৃহত্তর ঢাকা জেলার নূরানী শিক্ষকদের ষান্মাসিক জোড় বুধবার উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

হজের আগ মুহূর্তে ফের করোনার হটস্পট মক্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র নগরী মক্কাতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া গেছে এলাকাটিতে। এতে করে ফের দেশটির করোনার হটস্পটে পরিণত হয়েছে মক্কা।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৬৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ সময়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৮ হাজার ৪১৬ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজার ৪৪৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে মক্কায় ২২৪ জন, এর পরেই আছে রাজধানী রিয়াদে ২১২ জন, জেদ্দাহতে ১৮৯ জন, আল হাফুফে ১৮২ জন।

জানা যায়, শনিবার পর্যন্ত সৌদি আরবে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর ১ লাখ ৯৪ হাজার ২১৮ জন সুস্থ হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারের তত্ত্বাবধানে তারা দৈনিক ৬৫ হাজার টেস্ট করাচ্ছে। দ্রুততার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ