সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

পশুর পরিবর্তে দান-সদকায় কুরবানী আদায় হবে না: মুফতি সুলতান মহিউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, কিছু মিডিয়া এবং কতিপয় ব্যাক্তি কুরবানীর পরিবর্তে গরিব-দুঃখীদের সাহায্যের কথা বলে মুসলমানদের বিভ্রান্ত করছে। যা ইসলাম সমর্থন করে না। করোনার অযুহাতে পশু কুরবানীর পরিবর্তে দান-সদকা বা অসহায়দের আর্থিক সহায়তা প্রদানে কুরবানীর ওয়াজিব আদায় হবে না।

শুক্রবার কামরাঙ্গীরচরে রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, কুরবানী ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবাদত, যা সামর্থবান মুসলমানদের উপর ওয়াজিব। হযরত আয়শা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেছেন, কুরবানীর দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোন আমল আল্লাহর কাছে নেই। কুরবানিদাতা কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম, শিং, ক্ষুর,পশমসমূহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। কুরবানীর রক্ত জমিনে পতিত হবার পূর্বেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব,তোমরা কুরবানির দ্বারা নিজেদের নফসকে পবিত্র কর। (ইবনে মাজাহ, তিরমিযী)

অপর হাদীসে হযরত বারা ইবনে আযিব রা. থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা). বলেছেন : যে ঈদের সালাতের পর কুরবানীর পশু জবেহ করল তার কুরবানী পরিপূর্ণ হল ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল। (বুখারী ৫৫৪৫ ও মুসলিম:১৯৬১ ) সুতরাং কুরবানীর পশু জবাহের বিকল্প কোন এবাদত নেই।

কারো কথায় বিভ্রান্ত না হয়ে কুরবানীর পশু জবাহের মাধ্যমে শরিয়তের ওয়াজিব হুকুম আদায় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ