রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

ফের ইরানের তেহরানে মসজিদ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ইরানে। যার কারণে দেশটির সরকার পুনরায় লকডাউন কার্যকর করেছে। আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

আরব নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি ইরানে দৈনিক করোনাভাইরাসের কারণে মৃত্যুর সংখ্যা ২০০ অতিক্রম করেছে। যার কারণে কর্তৃপক্ষ ভাইরাসের সংক্রমণ রোধে নতুন পদক্ষেপ নিয়েছে।

ইরানের করোনাভাইরাস মোকাবেলা সংক্রান্ত অধিদপ্তরের প্রধান আলিজেরা জালি বলেন, মঙ্গলবার দেশটিতে নতুন করে ৮৯০ জন করোনা রোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, নতুন আরোপিত লকডাউনে তেহরানের সব মসজিদ বন্ধ থাকবে। সেইসঙ্গে সব জিম, সুইমিংপুল, স্কুল-কলেজ বন্ধ থাকবে। ইরানে এখন পর্যন্ত ২ লাখ ৬৪ হাজার ৫৬১ জনের দেহে মরণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছে ১৩ হাজার ৪১০ জন।

মে মাসের শেষ দিকে ইরান সরকার লকডাউন শিথিল করে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু এরপর থেকেই দেশটিতে নতুন মাত্রায় ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংক্রমণ বাড়ার কারণে আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। কেন্দ্রীয় শহরগুলোতে পরিস্থিতি এখনো স্থিতিশীল। কিন্তু সেসব এলাকাতেও সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ