সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

সুদানে ধর্মান্তরে মৃত্যুদণ্ড বাতিল করে মদপান বৈধ রেখে আইন পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকা মহাদেশের রাষ্ট্র সুদানের অপরাধ আইনে বড় রকমের পরিবর্তন এনে সংশোধন করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, এখন থেকে দেশটিতে কেউ ধর্মান্তরিত হলে মৃত্যুদণ্ড দেয়া হবে না। তাছাড়া সুদানে বসবাসরত অমুসলিমরা এখন থেকে মদপান করতে পারবে।

ফাইভ পিলার্সের বরাতে জানা যায়, সংশোধিত এই আইনে সুদানে বড় রকমের পরিবর্তন এসেছে। এতে জনজীবনেও ব্যাপক প্রভাব পড়েছে। নতুন আইনের জনসম্মুখে বেত্রাঘাতও বাতিল করা হয়েছে। তাছাড়া কোথাও ঘুরতে যেতে পুরুষের থেকে নারীর অনুমতির বিষয়টিও উঠে গেছে।

স্থানীয় এক টেলভশনে দেয়া সাক্ষাৎকারে সুদানের আইনমন্ত্রী নাসেরেদিন আবদুলবারি বলেন, আমরা সংবিধানের ১২৬ ধারা বাতিল করেছি। এর কারণে দেশের অপরাধ আইনে বড় রকমের পরিবর্তন এসেছে এবং নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা কার্যকর হয়েছে। সবাই এখন আইনের সমান সুযোগ পাবে।

তিনি বলেন, এসব পরিবর্তন সুদানের নাগরিকদের মধ্যে সম-অধিকার নিশ্চিত করতেই করা হয়েছে। মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এমন সব ধারা আমরা সংবিধান থেকে বাতিল করেছি। মানবাধিকার লঙ্ঘন হয়- এমন সব আইনই সুদান থেকে চলে গেছে। এখন থেকে এখানে মানুষ আরও সাচ্ছন্দে বসবাস করতে পারবে।

তিনি আরো বলেন, নতুন আইন অনুযায়ী নারীদের যৌনাঙ্গ কেটে ফেলা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সুদানে বসবাসরত ৩ শতাংশ মানুষ অমুসলিম। দেশটিতে ১৯৮৩ সালে সব রকম মদ্যজাত পণ্য নিষিদ্ধ করা হয়। নতুন আইনে মদ্যজাত পণ্যের ওপর অমুসমিদের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ