সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

ধোবাউড়ার বণ্যা প্লাবিত এলাকা ও রাস্তাঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যায় প্লাবিত এলাকা ও অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

আজ (১৪জুলাই) মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান ধোবাউড়া উপজেলার গোয়াতলা, ধোবাউড়া সদর, কলসিন্দুর, দুধনই, পোড়াকান্দুলিয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত উপজেলার ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম। নেতাই নদীর ভাঙনের তীব্র স্রোতে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত হয়েছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাঁদের পরিবারের শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে রয়েছেন বিপাকে। বানের পানিতে ভেসে গেছে শত শত মৎস্য চাষীর সোনালী স্বপ্ন। মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী অসহায় মানুষেরা।
এসকল অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন,আমি আশ্বাস দিচ্ছি রাস্তাঘাট সংস্কার কাজ খুব দ্রুতই সম্পন্ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মো.নূর হোসেন ভুইঁয়া,উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, গোয়াতলা ইউপি চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম টুটন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ