মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা বিষয়ে হাইয়ার বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক আজ সোমবার সকাল ১১টায় হাইয়ার কার্যালয়ে শুরু হয়। বৈঠকে হাইয়ার সাথে যুক্ত ৬ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।

হাইয়ার দাওয়ারে হাদীসের পরীক্ষা এবং অন্যান্য বোর্ডগুলোর মিশকাত, শরহে বেকায়, নাহবেমির, তাইসির ও হিফজ বিভাগের পরীক্ষার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংস্থাটির একটি বিশেষ সূত্র।

কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা সাধারণত শাবানে অনুষ্ঠিত হয়। তবে এবার করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। আলেমদের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে ১২ জুলাই থেকে সীমিত পরিসরে হিফজ বিভাগ খুলে দেয় সরকার। ৮ জুলাই ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও যৌথ আবেদন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ