সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

ঈশ্বরগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রিদওয়ান আহমেদ রিজন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে>

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১২০ জন প্রতিবন্ধী, ৫০ জন বিধবা ও ৭৫ জনকে বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়। এই কার্ডের আওতাধীন প্রতিবন্ধীরা এককালীন ৯০০০টাকা এবং বয়স্ক ও বিধবারা পাবে এককালীন ৬০০০ টাকা করে।

আজ রোববার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় এইসব কার্ড দেয়া হয়।

এ সময় পৌর মেয়র বলেন,জননেত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়ে সকল অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবসময় পাশে থেকেছেন। তার সেই সহায়তাই আমরা সুষম বণ্টন করতে চেষ্টা করেছি।

সমাজসেবা কর্মকর্তা বলেন, গত এক বছর ধরে যাচাই বাছাই করে এ কার্ডগুলো করা হয়। অল্প কিছুদিনের মধ্যেই এ ভাতার টাকা উত্তোলন করা যাবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মুহা. আব্দুস সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সাঈদা পারভীন, সমাজ সেবা কর্মকর্তা মুহা. মিজানুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ