শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

খুলনার সাবেক এমপি নুরুল হকের অবস্থা সংকটাপন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শেখ মুহা. নুরুল হকের অবস্থা সংকটাপন্ন। তাকে শুক্রবার সন্ধ্যায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে এবং তার রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এর আগে গতকাল বৃহস্পতিবার অ্যাডভোকেট শেখ মো. নুরুল হকের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়।

এ বিষয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, সাবেক এই সংসদ সদস্যের কিডনিতে সমস্যা রয়েছে। তাছাড়া তার শারীরিক অবস্থা আগে থেকেই ভালো নেই। এর মধ্যে এখন আবার তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সবমিলিয়ে অ্যাডভোকেট শেখ মুহা. নুরুল হকের অবস্থা খুবই সংকটাপন্ন। তাকে এখন আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ