রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ৩১ লাখ ৫৮ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বময় করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। অন্য যে কোনো দেশ থেকে আমেরিকায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবারও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন এবং এবং মৃতের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জন।

গত মঙ্গলবার একদিনে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯০২ জন। আক্রান্তের এ সংখ্যা আগের দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ডও ভেঙে দিয়েছে। এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ৫৫,২২০ জনের ভাইরাস শনাক্ত হয়েছিল।

ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস- দুটি রাজ্যেই দৈনিক ১০ হাজারের বেশি মানুষের ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা এ নতুন রেকর্ড গড়েছে।

করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্ব মহামারীর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে আছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা ড.অ্যান্থনি ফাউচি বলেছেন, দেশ এখনও করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের কবলে আছে। করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায় যে কোনও দেশের চেয়ে ওপরে আছে যুক্তরাষ্ট্র।

দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে জানা যায়, যুক্তরাষ্ট্রের ৪২টি রাজ্যে কোভিড-১৯ এর নতুন সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ছাড়িয়ে যায়।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ