রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদৌ গন কুলিবালি মারা গেছেন। এ ঘটনায় এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রপতি অলাসনে ওউতাতারা গভীর শোক প্রকাশ করেছেন। -বার্তা সংস্থা সিএনএন

স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি প্যালেসে মন্ত্রীসভার বৈঠকে অংশ নেওয়ার পর তিনি এই বিবৃতি দেন।

বিবৃতিতে রাষ্ট্রপতি ৩০ বছরের সময়কালে প্রধানমন্ত্রীকে তার নিকটতম সহযোগী হিসাবে বর্ণনা করেছেন।

৬১ বছর বয়সী কুলিবালি এই বছরের অক্টোবরের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিসাবে নির্বাচন করার কথা ছিলো। সম্প্রতি তিনি স্বাস্থ্য পরীক্ষার ফ্রান্সে দুই মাস অবস্থান করছিলেন। ৪ মে পিটি-সালপাত্রিয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ অনুসারে কয়েক সপ্তাহ বিশ্রাম শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) তার কাজে যোগ দেয়ার কথা ছিলো।

কুলিবালির মৃত্যুতে এক টুইটারে রাষ্ট্রপতি ওউতাতারা বলেন, 'কুলিবালির মতো একজন রাষ্ট্রনায়কের স্বদেশের প্রতি আনুগত্য, নিষ্ঠা ও ভালবাসাকে আমি সালাম জানাই'।

তিনি আরো বলেন, 'কুলিবালি জাতির প্রতি দুর্দান্ত দক্ষতা এবং চূড়ান্ত আনুগত্যের আইভেরিয়ান নেতাদের তরুণ প্রজন্মকে মূর্ত করেছে'।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ