শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

‘দুর্যোগকালে ইসি’র আরপিও সংশোধনের উদ্যোগ দায়িত্বহীন ও অবিবেচনাপ্রসূত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ করোনা দুর্যোগের মধ্যে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগকে দায়িত্বহীন, অবিবেচনাপ্রসূত ও উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন।

বুধবার এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, করোনার প্রাক্কালে এই উদ্যোগ সংবিধান পরিপন্থী।

মহামারি দুর্যোগের অস্বাভাবিক পরিস্থিতিতে আরপিও সংশোধনের উদ্যোগ স্থগিত করে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে আরপিও সংশোধন করার দাবি জানিয়েছেন তিনি।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এই দুর্যোগ মুহুর্তে আরপিও সংশোধনের উদ্যোগ নিয়ে নির্বাচন কমিশন অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী মনোভাব প্রকাশ করেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের নৈতিক জোর ও গ্রহণযোগ্যতা না থাকায় জনগণের কোন আস্থা তাদের প্রতি নেই। ইসি সরকার ও সরকারি দলকে খুশি করতে আরপিও সংশোধনের এ উদ্যোগ নিয়েছে বলে আমরা মনে করি ।

তিনি বলেন, এছাড়া ইসির নতুন প্রস্তাবনায় সবকিছুতে বাংলা শব্দের প্রবর্তন করতে যেয়ে এমন সব শব্দের প্রস্তাব করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়। অনেক শব্দ সহজে উচ্চারণও করা যাবে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি ও খোলামেলা আলোচনা না করে আইন সংশোধনের কোনও সুযোগ নেই। জরুরি মনে করলে শারীরিক দূরত্ব বজায় রাজনৈতিক দলের সঙ্গে খোলা মেলা মতবিনিময় করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ