শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

২০ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল, খরচও তিনশো টাকার মধ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ২০ মিনিটেই মিলবে করোনা নমুনা পরীক্ষার ফল। খরচও তিনশো টাকার মধ্যে। উপজেলা পর্যায়েও পাওয়া যাবে এই সেবা। করোনা র‍্যাপিড টেস্ট কিট বাজারে আসছে শিগগিরই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমদানি শুরু।

করোনা পরীক্ষার দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা। এখন দেশে করোনা পরীক্ষার ল্যাব ৭৩ টি। কিন্তু তাও যথেষ্ঠ নয়। দিনে ১৫ থেকে ১৮ হাজার পরীক্ষা হলেও সুযোগ পাচ্ছে না অনেকেই।

একটি আরটি-পিসিআর মেশিনে এক চক্র বা ৯৬টি নমুনা পরীক্ষা করতে সময় লাগে ৫ থেকে ৭ ঘণ্টা। রিপোর্ট পেতে লাগে বেশ কদিন। র‍্যাপিড টেস্ট কিট চালু হলে কাটবে এ সংকট।

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে র‍্যাপিড টেস্ট। আরটি-পিসিআরের জন্য দামী যন্ত্রপাতি ও ল্যাবের প্রয়োজন হলেও এক্ষেত্রে সেটা লাগে না। ব্যক্তির লালা একটি স্ট্রিপে নিলে মাত্র ২০ মিনিটেই জানা যায় ফল।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই র‍্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা শুরু হবে। এন্টিবডি টেস্টের নীতিমালা চূড়ান্ত। করোনা পরীক্ষার এন্টিজেন কিটের নীতিমালা ঠিক হবে এ সপ্তাহেই। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানালো এন্টিবডির কার্যকারিতা ৯০ ভাগ আর এন্টিজেনের ৮০ থেকে ৯০ এবং স্পেসিফিটি শতভাগ এমন কিটই আমদানির অনুমতি দেয়া হবে।

এন্টিজেন পরীক্ষায় পাওয়া পজেটিভ রিপোর্টকে নির্ভুল ধরা হয়। আর উপসর্গ থাকলে নেগেটিভ রিপোর্ট আবার পরীক্ষা করা হবে আরটি পিসিআর মেশিনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ