শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

করোনায় আক্রান্ত বাংলাদেশ ফেরত ১৪ ভিয়েতনামি নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে ভিয়েতনামে ফেরা সেদেশের ১৪ জন নাগরিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে এখন মোট ২৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভিএনই এক্সপ্রেসের বরাতে জানা যায়, গত শুক্রবার শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মালদ্বীপ থেকে দেশটিতে ২০০ জন নাগরিককে বিশেষ ফ্লাইটে ফেরানো হয়। এর মধ্যে সোমবার ১৪ জনের করোনা ধরা পড়ে। তারা সবাই বাংলাদেশ ফেরত।

সংবাদে আরো জানা যায়, এই রোগীদের হ্যানয়ের জাতীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভিয়েতনামে আগে থেকে সংক্রমিত ১৫ জন ছয়টি ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

করোনা দারুণভাবে নিয়ন্ত্রণ করে আলোচনায় আসা ভিয়েতনামে এখন ১২ হাজার মানুষ কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে ১২০ জনকে রাখা হয়েছে হাসপাতালে। ১১ হাজারের বেশি মানুষ আছেন কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত ভবনে।

ভিয়েতনামে কভিড-১৯ পজিটিভ হিসেবে এখন পর্যন্ত ৩৬৯ জন শনাক্ত হলেও কারো মৃত্যু হয়নি। সেরে উঠেছেন ৩৪১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ