শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রীসহ মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলায় এমভি ময়ূর-২ এর সুপারভাইজার আব্দুস সালামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম আসামিকে ঢাকার সিজেএম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ জুন রাতে নৌ-পুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- এমভি ময়ূর- ২’র মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটের অদূরে বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় একজন জীবিতসহ ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ