বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট শিগগিরই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। বাধ্য হয়ে কোনো কোনো প্রতিষ্ঠান অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে। কিন্তু ইন্টারনেটের ব্যায় মেটাতে না পারায় শুরুতেই মুখ থুবড়ে পড়েছে এই কার্যক্রম।

কয়েকদিন ভার্চুয়াল ক্লাসে যোগ দেওয়ার পর খরচ মেটাতে না পারায় শিক্ষার্থীরা এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এমতাবস্থায় শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার জন্য মোবাইল অপারেট কোম্পানিগুলো সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আজ সোমবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির আয়োজনে ‘বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’ শীর্ষক অনলাইন সেমিনারে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, বিষয়টি নিয়ে আমরা অনেকদিন থেকেই ভাবছি। বাস্তবতা হল, শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট না দিতে পারলে অনলাইন ক্লাস চালিয়ে নেওয়া সম্ভব নয়। মোবাইল অপারেট কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরো বলেন, সম্পূর্ণ বিনামূল্যে না হলেও নামমাত্র মূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করা হবে শিক্ষার্থীদের জন্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ও এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। আশাকরি খুব দ্রুতই আমরা এটা বাস্তবায়ন করতে পারবো।

শিক্ষামন্ত্রী বলেন, সব সংকটের মধ্যেই একটা ইতিবাচক দিক থাকে। করোনাভাইরাস আমাদেরকে ডিজিটাল প্লার্টফর্মে যেতে বাধ্য করছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, করোনা না থাকলেও কয়েক বছরের মধ্যে আমরা শিক্ষার ডিজিটালাইজেশন সম্পন্ন করতাম। সেটা এখন কয়েক বছর আগেই সম্ভব হয়ে গেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ