বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘করোনা পরিস্থিতিতে মানুষ মানবেতর জীবন যাপন করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে দেশের মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। রোববার এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে হাসপাতালে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে না। অপরদিকে মেডিকেল কলেজ ও সরকারি বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহ না করেই অনৈতিকভাবে বিল গ্রহণ করা হচ্ছে এবং উন্নতমানের যন্ত্রপাতির মূল্য গ্রহণ করে নিম্মমানের ও নকল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাকালে বাংলাদেশের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। ঢাকা মেডিকেলের ডাক্তারদের খাবার বিলের ঘটনা আমাদের দেশের জন্য লজ্জাজনক। এর দায়-দায়িত্ব সরকার কোনভাবেই এড়াতে পারে না। সরকারি পৃষ্ঠপোষকতায় ঠিকাদারদের সিন্ডিকেট। এ সিন্ডিকেটকে ভাঙ্গতে না পারলে দুর্নীতির করাল গ্রাস থেকে জাতি মুক্তি পাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ