শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

অবশেষে দেশে ফিরছে সৌদি আরবে শিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

নানা জটিলতা কাটিয়ে দেশে ফিরছে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়, কিং সৌদ ইউনিভার্সিটি, দাম্মাম ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরা।

মৌসুমী ছুটি চলা সত্বেও নভেল করোনা ভাইরাসের কারণে দেশে ফিরতে পারছিল না তারা। সৌদি আরবের পক্ষ থেকে কোন বিধিনিষেধ না থাকলেও বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবেচনাধীন থাকায় বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ থেকে ফুল স্কলারশিপ পাওয়া এ সকল শিক্ষার্থীর।

মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষারত মাওলানা ওবায়দুর রহমান আওয়ার ইসলামকে জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ আমরা দেশে আসতে চাচ্ছিলাম। আমাদের ছুটি চলছে। ‌কিন্তু নানা জটিলতায় আমরা এতদিন দেশে আসতে পারছিলাম না।

গত কয়েকদিন আগে আমাদের সকল শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করা হয়। আলহামদুলিল্লাহ সকলের ফলাফল নেগেটিভ এসেছে। তাই সৌদি সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত প্রচেষ্টায় আমরা দেশে ফিরে যেতে পারছি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার সুযোগ হচ্ছে।

জানা গেছে, সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার (৬ জুলাই) সৌদি আরবে শিক্ষরত বাংলাদেশের এসকল শিক্ষার্থীরা দেশের মাটিতে পা ফেলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ