শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধর করা মুগদার সেই আনসারদের প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগী স্বজন ও দুই ফটো সাংবাদিককে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

শনিবার সকালে ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মুহা. কামাল হোসেন জানান, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দুজন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শুক্রবার ওই হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। ওই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিকের ওপরও চড়াও হয়েছিলেন অভিযুক্ত আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরে জানুয়ারিতেও মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ