বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মুগদা হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিক লাঞ্ছনা, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুগদা জেনারেল হাসপাতালে রোগীর স্বজন ও দুই ফটো সাংবাদিককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে এ ঘটনার প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা এ ঘটনায় অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা আগামী দুই কার্যদিবসের মধ্যে এর প্রতিবেদন দেবে।

তিনি হাসপাতালগুলোর নিরাপত্তাকর্মীদের প্রসঙ্গে বলেন, স্থানীয় প্রশাসনের উচিত হাসপাতালগুলোতে নিরাপত্তা রক্ষার কাজের নামে যারা আনসার বাহিনীতে কর্মরত আছেন তাদের নিয়ে মাঝে মাঝে সেশন করা। তাদের কার্যপরিধি, কর্মপরিধি সম্পর্কে ওয়াকিবহাল করা। তাদের এখতিয়ারের ভেতরে কোনটা আর কোনটা নয়, সে সম্পর্কে তাদের বোঝাতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টার দিকে এক রোগীর সন্তানকে মারধর করার ছবি তোলার সময় নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে কোভিড-১৯ ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালের আনসার সদস্যরা। এ সময় দুই সাংবাদিককে বেঁধে রাখারও হুমকি দেয়া হয়। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ