শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ভুতুড়ে বিল: ডিপিডিসির ৪ প্রকৌশলী বরখাস্ত, ৩৬ জনকে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর ৪ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৩৬ প্রকৌশলীকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ ডিপিডিসি।

ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) নূর কামরুন নাহার ও ম্যানেজার (এইচআর) শারমিন রহমান যৌথ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে ৩ জুলাই (শুক্রবার) তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়।

শনিবার (৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা- নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার রায়হানুল আলম, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান ভু্ঞা ও ডাটা এন্ট্রি কোঅর্ডিনেটর জেসমীন আহমেদ (এনওসিএস, আদাবর)। এছাড়া অপর এক নির্বাহী প্রকৌশলী রায়হান আলী মিঞাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

অফিস আদেশে ঠিকাদারী প্রতিষ্ঠানের মিটার রিডিং কালেক্টর মুহা. জসিম উদ্দিনকে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরদ্ধে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল। এ কারণে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে সাতদিনের মধ‌্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেওয়া হয়। বিদ‌্যুৎ বিভাগের বেঁধে দেওয়া সাতদিন সময় শেষ হয় গত বৃহস্পতিবার (২ জুলাই)।

সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ডিপিডিসির বিরুদ্ধে। ডিপিডিসি এই ঘটনা তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালক (আইসিটি)-কে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে। শুক্রবার রাতে এই কমিটি প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বরখাস্ত ও কারণ দর্শানোর সিদ্ধান্ত নেয় ডিপিডিসি।

প্রসঙ্গত, দেশে ছয়টি বিতরণ সংস্থা রয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে প্রকৃত বিলের চেয়ে কোথাও কোথাও তিন থেকে ১০ গুন বেশি বিল করার অভিযোগ উঠেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ