বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিএসএমএমইউতে শুরু হলো কোভিড-১৯ রোগী ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শুরু হয়েছে করোনা রোগী ভর্তি কার্যক্রম। রোগীরা সরাসরি ১০তলা কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন।

আজ শনিবার সকাল ৮টা থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সেখানে রয়েছে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)। আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়া যাবে এ কেবিন ব্লকে। রোগীরা আউটডোর থেকে নয়, সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন।

ডা. কনক বলেন, আমাদের বেতার ভবনকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে ১২০ জন রোগী থাকতে পারবেন। তবে সেখানে আপাতত সেন্টাল অক্সিজেন করা হচ্ছে না, সিলিন্ডার অক্সিজেন থাকবে।

বিএসএমএমইউ পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল থেকেই হাসপাতালের কেবিন ব্লকে করোনা ভাইরাস রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কেবিন ব্লকের সপ্তম তলায় ২১টি আইসিইউ শয্যা রয়েছে।

এছাড়া অষ্টম তলায় ১৬টি এইচডিইউ বেড আছে। কেবিন ব্লকে ভর্তি রোগীদের এক, দুই, তিন ও চতুর্থ তলায় রাখা হবে। বেতার ভবনে আমাদের আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ