বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ত্রিশালে করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হক
ময়মনসিংহ থেকে>

ত্রিশালে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ত্রিশাল উপজেলা কার্যালয় অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশের ত্রিশাল উপজেলার সভাপতি এবং দাফন কাফন পরিচালনা টিম এর প্রধান পরিচালক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।

এ প্রশিক্ষণকে কেন্দ্র করে মত বিনিময় করেন ত্রিশাল উপজেলা শাখার ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ছাড়াও সাধারন কর্মীরা।

করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফন পরিচালক কমিটির নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন-  ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ত্রিশাল উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন, তারমধ্যে সুস্থ হয়েছেন ৫৪ জন, আর মৃত্যু হয়েছে ৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ