মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘করোনার অবসরে হিফজ সম্পন্ন করে নিজেকে ভাগ্যবতী মনে করছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের আশংকায় উপায়হীন ঘরবন্দী মানুষেরা যখন বাড়িতেই অর্থবহ কোন কাজের সন্ধান করছে, যা সময় অতিবাহিত করার পাশাপাশি তাদের জীবনকে সচল রাখতে সহায়তা করে- ঠিক এই মুহূর্তে তাদের জন্য আদর্শ হতে পারেন মিসরীয় মিসরীয় মিসরীয় গৃহিণী নাসমা ফুলি। তিনি লকডাউনের অবসরে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।

নাসমা ফুলি বলেন, আমি আরো দেড় বছর আগে পবিত্র কোরআনের হাফেজা হওয়ার সংকল্প করি- সে অনুযায়ী ঘরের কাজের পাশাপাশি সপ্তাহের দুইদিন প্রতি বৃহস্পতি ও শুক্রবার ছাড়া বাকি পাঁচদিন কোরআনে কারিম থেকে পাঁচ পৃষ্ঠা মুখস্থ করতে থাকি। আর উল্লেখিত দিনদুটিতে অন্যান্য কাজ গুছিয়ে রাখার ফুরসত নিতাম। তা ছাড়া হঠাৎ পাওয়া অবসরকেও হিফজের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি- এভাবে করতে করতে বিগত দেড় বছরে- আলহামদুলিল্লাহ!-আমি ১৯ টি পারার হিফজ সম্পন্ন করতে সমর্থ হই।

শুধু তাই নয়; একইসঙ্গে নাসমা ফুলি পিছনের পড়াগুলিও নিয়মিত তিলাওয়াত করতেন বলে জানান, আর তার মেয়েকে নতুন সবক শোনাতেন।

তিনি বলেন, যখন করোনা ভাইরাস আমাদের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত করল, তখন আমার মেয়েই আমাকে এই অবসরে বাকি থাকা ১১ পারা মুখস্থ করার তাকিদ দেয়। এবং তার কথামতো ৬ মে থেকে শুরু করে ১৬ জুন পর্যন্ত আমি এই ১১ পারার হিফজ সম্পন্ন করি।

মধ্য বয়সে উপনীত হয়েও আল্লাহর কালাম মুখস্থ করে নাসমা ফুলি অসামান্য পুলক অনুভব করছেন। উচ্ছসিত হয়ে তিনি নিজ অনুভূতি ব্যক্ত করেন এভাবে- করোনার অবসরে মাত্র ৪০ দিনে হিফজ সম্পন্ন করে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি আমি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ