বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রি-মডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এক্ষেত্রে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়া হবে। তাদের আরো দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেবে সরকার। পরবর্তীতে কারখানা ফের চালু হলে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, এতদিন শ্রমিকরা ঠিকমতো তাদের বেতন পেতেন না। সে সব পাওনা টাকা এখন তাদের বুঝিয়ে দেয়া হবে। এক্ষেত্রে টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে। এ জন্য সরকার ইতোমধ্যে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

এর মধ্যে পাওনার ৫০ শতাংশ টাকা নগদ দেয়া হবে এবং বাকি ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হবে। মূলত শ্রমিকদের সুরক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেন তারা আগের চেয়ে ভালো থাকেতে পারেন, যোগ করেন ড. আহমদ কায়কাউস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ