মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ময়মনসিংহে একদিনে করোনা শনাক্ত ২৩, মৃত্যু ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরটি-পিসিআর মেশিনে ময়মনসিংহ জেলার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৩টি নমুনাতে কোভিড-১৯এর সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর এলাকায় ২০জনের করোনা শনাক্ত, সদরে সুভাশ চন্দ্রধর (৬৫) নামে একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১, ফুলপুর উপজেলায় ১ এবং গফরগাঁও উপজেলায় ১জনের করোনা শনাক্ত।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯১২, গত ২৪ঘন্টায় সুস্থ হয়েছে ১৭জন, মোট সুস্থ ১০০৮জন, হোম আইসোলেশনে আছে ৮১২জন, হাসপাতাল আইসোলেশনে আছে ৬১, এই পর্যন্ত মারা গেছে ২১জন।

ময়মনসিংহ সদর ও সিটি কর্পোরেশন ব্যতিত জেলার অন্য থানাগুলোর সর্বশেষ অবস্থা, সদর ও সিটি কর্পোরেশন এলাকায় সর্বমোট আক্রান্ত ১১০৬,মোট সুস্থ ৪৯১,মোট মৃত্যু ৩। ধোবাউড়া উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৫৪জন,মোট সুস্থ ৪৬,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৩৩জন,মোট সুস্থ ২৩,মোট মৃত্যু ২। গফরগাঁও উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৫৫জন,মোট সুস্থ ৪৪,মৃত্যু ১। ঈশ্বরগঞ্জ উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৭৮জন,মোট সুস্থ ৬০,মোট মৃত্যু ১। ভালুকা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ২৩৩জন,মোট সুস্থ ১৩৯,মৃত্যু ৩।

ফুলপুর উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৬৪জন,মোট সুস্থ ৪১,মোট মৃত্যু ৩। মুক্তাগাছা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৮৯,মোট সুস্থ,২৮,মোট মৃত্যু ৩। নান্দাইল উপজেলাতে সর্বমোট আক্রান্ত ৩৪,মোট সুস্থ ২৪,মোট মৃত্যু ১। গৌরিপুর উপজেলাতে সর্বমোট আক্রান্ত ১২,মোট সুস্থ ১১,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

তারাকান্দা উপজেলাতে সর্বমোট আক্রান্ত ২৩,মোট সুস্থ ১৬,মোট মৃত্যু ১। হালুয়াঘাট উপজেলাতে মোট আক্রান্ত ৫৫,মোট সুস্থ ১৮,এই উপজেলাতে এখনো পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং ত্রিশাল উপজেলাতে মোট আক্রান্ত ৭৫,মোট সুস্থ ৫৪,মোট মৃত্যু ৩।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ