রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ২০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে পাঞ্জাব প্রদেশের শেখপুরা নামক এলাকার একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন তিনি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নানকানা সাহেব থেকে ২৫ থেকে ৩০ জন শিখ তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। আর ঘাতক শাহ হুসেন এক্সপ্রেস ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। পাঞ্জাবের শেখপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। কোনও বাধা না থাকায় বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে আসছিল। ক্রসিংয়ের কাছে ট্রেনটি বাসে ধাক্কা মারে। এতে ২০ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো আটজন।

এদিকে, এই ঘটনার খোঁজ নিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এবং রেলমন্ত্রী শেখ রশিদ। রেল মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। গাফিলতির অভিযোগ ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: ডন।

Image may contain: 1 person

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ