বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনা টেস্টের জন্য সরকারী ফি নির্ধারণ গণ বিরোধী সিদ্ধান্ত: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা টেস্টে সরকারী ফি নির্ধারণের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

তারা বলেছেন, কোভিড-১৯ টেস্টের জন্য সরকারী ফি নির্ধারণ একটি গণ বিরোধী সিদ্ধান্ত। টেস্টে ফি আরোপ করে করে সরকার কোভিড টেস্ট নিরুৎসাহিত করে কি করোনার বিস্তার ঘটাতে চায়? সম্প্রতি সরকার কোভিড- ১৯ এর আরটি-পিসিআর পরীক্ষায় জন্য বুথ থেকে বা হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহনের জন্য ৫০০টাকা ফি নির্ধারণ করেছে যা কোভাবেই গ্রহনযোগ্য নয়। সরাকরের এ সিদ্ধান্তের ফলে কোভিড টেস্টে মানুষ নিরুৎসাহিত হবে।

‘বিশেষ করে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ উপসর্গ থাকার পরেও অর্থাভাবে টেস্ট করাতে পারবে না। এতে দেশে করোনার বিস্তার আরো বৃদ্ধি পাবে। অথচ বিশ্বস্বাস্থ্য সংস্থা বারবার বলছে বেশী বেশী টেস্ট করতে হবে, যাতে সংক্রমিতদের আলাদা করে করোনার বিস্তার রোধ করা যায়।’

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার কোভিড- ১৯ এর আরটি-পিসিআর পরীক্ষায় জন্য যে ফি নির্ধারণ করে যে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহন করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ, জনগণের সেবা নিশ্চিতে এবং অব্যবস্থাপনা ও দূর্নীতিতে বিপর্যস্ত স্বাস্থ্য বিভাগের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ