শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী 

বাজেট প্রত্যাখ্যান করে বিএনপির এমপিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদে পাস হওয়া ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে বিএনপির সংসদ সদস্যরা (এমপি)।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে এই বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

বিক্ষোভে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে।

তারা বলেন, বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

বিএনপির এমপিরা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি।

এসময় বিএনপির এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

মঙ্গলবার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ