মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাওলানা গাজী ইয়াকুব এর সুস্থতা কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুবের সুস্থতা কামনায় ফরিদপুরে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) ফরিদপুর শহরস্থ তাকওয়া ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ-এর ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান।

এসময় তিনি তার বক্তৃতায় বলেন, মাওলানা গাজী ইয়াকুব ভাই আমাদের গৌরব। তিনি মানবতার কল্যাণে করোনা সঙ্কটে প্রিয় বাংলাদেশের প্রায় ৫৭ টি জেলায় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ- এর ব্যানারে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

বিগত কয়েকদিন আগে থেকে মানবতার এই বন্ধু শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এখন তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। আমাদের উচিৎ মহান এই কর্মবীর আলেমের সুস্থতার জন্য দোয়া করা। আমরা চাই- মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে তুলুন। আমিন

এছাড়া, দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর শাখার স্বেচ্ছাসেবক হাফেজ মাওলানা আবু নাসির, পৌর জিম্মাদার হাফেজ মাওলানা মুফতি শিহাব উদ্দিন,
এইচ এম ইমরান কাজী, হাফেজ মাওলানা খোবির হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ একটি সেবামূলক সংগঠন। চলমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফন করে দেশব্যাপী প্রশংসিত হচ্ছে সংগঠনটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ