শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালে ৩৩ জনে।

মঙ্গলবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় গতকালই ৮ জন নারী, ৩ জন শিশুসহ মোট ৩২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়।

লঞ্চডুবির ঘটনায় আজ সকালে ময়ূর-২ লঞ্চের মালিক ও মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা মামলা হয়েছে।

নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ শাহজামান।

এদিকে ময়ূর-২ এর ধাক্কায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি এয়ার লেপ্টিংয়ের মাধ্যমে পানির নিচ থেকে ওপরে তোলা হয়েছে। মঙ্গলবার সকালে লঞ্চটি উদ্ধারের পর সেটিকে এখন তীরে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ