শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

বুড়িগঙ্গায় ৫০ যাত্রী নিয়ে লঞ্চডুবি, চলছে উদ্ধার তৎপরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। আজ সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

জানা যায়, ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চটিতে ৫০ জন যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৯টা ৩৩ মিনিটে লঞ্চডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গিয়েছেন। এ পর্যন্ত ২টি ইউনিট পাঠানো হয়েছে। একটি হেডকোয়ার্টার থেকে গেছে, অপরটি সদর ঘাটের ইউনিট।

সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ ঘটনায় কাউকে জীবিত বা মৃত উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ