মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে ‘কয়েক মাস ধরে সালমান নদভী বিতর্কিত মাসয়ালা-মাসায়েল থেকে বিরত ছিলেন’ খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত ইসলামবিরোধিতা ও আমলগত বিচ্যুতির ভিন্নতা কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসবে আগামীকাল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য নিজেকে সংশোধন ছাড়া জাতির নেতৃত্বের অধিকার নেই: মাওলানা মাহমুদ মাদানী মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ৭০ হাজার মানুষ নিহত হওয়া সত্ত্বেও আমেরিকা আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এক কথায় আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে।

গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন ইমরান খান।

পার্লামেন্টে ইমরান খান তার বক্তব্যে অতীতে আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে। ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে ‘বিদেশি দখলদারিত্ব’ বলে উল্লেখ করেছিলেন।

২০০১ সালে আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা দেশটি দখল করে। কিন্তু মার্কিন সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উল্টো নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং সন্ত্রাসবাদ ও মাদক উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আফগান জনগণ অবিলম্বে তাদের দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ