আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের হার বিবেচনায় দেশের ১০ জেলার বিভিন্ন এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন করেছে সরকার। রোববার (২১ জুন) ‘রেড জোন’ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জুন থেকে ‘রেড জোন’ চিহ্নিত এলাকাগুলোতে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি থাকবে। ‘রেড জোন’ ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।'
এতে জানানো হয়, ‘রেড জোন’ ঘোষিত এসব এলাকাগুলোর জরুরি সাধারণ পরিষেবা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
যে ১০ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।
১০ জেলায় সাধারণ ছুটি ঘোষিত এলাগুলো- চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উত্তর কাট্টলি (বিসিক শিল্প নগরী ছাড়া), বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়ি ও কলোনী এলাকা।চূয়াডাঙ্গার দর্শনা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পরানপুর গ্রামের রিফিউজি কলোনী ও সাত নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রূপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর এবং কুলাউড়া পৌরসভার মাগুর ও মনসুর এলাকা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপগঞ্জ ইউনিয়ন (উত্তরে বালু ব্রীজ, দক্ষিণে কায়েতপাড়া, পূর্বে কায়েতপাড়া ও পশ্চিমে কাঞ্চন পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড, চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন, উবাহাটা ইউনিয়ন ও রাণীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা। আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও মাধবপুর পৌরসভা এলাকা। মুন্সীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকা।
কুমিল্লা সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি, রেইসকোর্স, শাসনগাছা, ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা, কান্দিরপাড়, পুলিশ লাইন, বাদুরতলা, ১২ নম্বর ওয়ার্ডের নানুয়ার দিঘির পাড়, নবাববাড়ি চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩ নম্বর ওয়ার্ডের টমটম ব্রিজ, থিরাপুকুর পাড় ও দক্ষিণ