সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

সৌদি আরবে ৭১ মসজিদ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অনেক দেশের মতো সৌদি আরবেও বাড়ছে মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। শুরু থেকেই সংক্রমণ ঠেকাতে দেশটি নানা পদক্ষেপ নিয়েছে। লকডাউন ও কারফিউ জারির পাশাপাশি দেশটির সব মসজিদে জামাতে নামাজ ও জুমার নামাজ এবং রমজানে তারাবির নামাজও বন্ধ করে দেওয়া হয়।

তবে সম্প্রতি সে সিদ্ধান্ত থেকে সরে এসে সৌদি সরকার বেশ কিছু শর্তাসাপেক্ষে মসজিদগুলো খুলে দেওয়া হয়। কিন্তু অনেক মসজিদে সেই সব শর্ত তথা স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠে। এমনকি দেশটির প্রশাসন জানতে পারে যে, বেশ কিছু মসজিদে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এর পরই সৌদি প্রশাসনের পক্ষ থেকে আবারো অন্তত ৭১টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল লতিফ আল শায়েখ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সৌদি সমর্থিত গণমাধ্যম আল আরাবিয়া ও রিয়াদএক্সপ্রেস নামের গণমাধ্যম ধর্ম বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে এ খবর দিয়েছে।

এক টুইট পোস্টে সৌদি মন্ত্রী বলেন, মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে সরকার যেসব স্বাস্থ্যবিধি ও শর্ত ঘোষণা করেছে, তা না মানায় কয়েকটি মসজিদ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ কারণে ৭০টির বেশি মসজিদ আবারো বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারির কারণে এবার হজ পালনের ক্ষেত্রেও বিশেষ চিন্তা-ভাবনা সৌদি আরব। কেবল হজের আনুষ্ঠানিকতা ঠিক রাখতে হজ যাত্রীর সংখ্যা কাটছাঁট করে হজ পালনের অনুমতি দেয়া হতে পারে বলে জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, সৌদি আরবে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭৮৩ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭৬ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ